বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে পাকদেরকে হারিয়ে শুভ সূচনা করেছিল ভারত। এবার তাদের প্রতিপক্ষ আফ্রিকা মহাদেশের জায়ান্ট দক্ষিণ আফ্রিকা।

রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার লড়াই।

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭৬ রানে হারিয়েছিল ভারত। অন্য দিকে জিম্বাবুয়ের বিপক্ষে ৬২ রানে জয় পেয়েছিল প্রোটিয়ারা।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকা উভয়ই জয় পেয়েছিল। নেট রান রেটে এগিয়ে থেকে পুল 'বি'তে শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের পরের স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।

এদিকে দিনের শুরুতে নিউজিল্যান্ডের ডানেডিনে মুখোমুখি হবে এশিয়া মহাদেশের দুটি দল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামবে দল দুটি।

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তান উভয় দল হেরেছে। নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে ৯৮ রানে হেরেছিল লঙ্কানরা। আর বাংলাদেশের কাছে ১০৫ রানে হেরেছে আফগানিস্তান।

'এ' পুলে থাকা শ্রীলঙ্কা ও আফগানিস্তান পয়েন্ট টেবিলে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে।

জেডআই