বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে বাংলাদেশ মঙ্গলবার অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল। আনঅফিসিয়ালি এই ম্যাচে টাইগারদের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া একাদশ।

বাংলাদেশ প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করেছিল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোরার মুমিনুল হক। তিনি ৫২ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হয়ে সাজঘরে ফিরেছেন। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ৪২ রানের ইনিংস খেলেছেন। ৩ ফরম্যাটেই বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাট থেকে এসেছে ১৪ রান। অন্য ব্যাটসম্যানদের মধ্যে সৌম্য সরকার ৩৩ রান করেছেন।

জবাবে খেলতে নেমে ৪৩.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছেছে অস্ট্রেলিয়া একাদশ। ২২ রানে প্রথম ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেট জুটিতে জেমস পিয়ারসন ও অ্যাশটন টার্নার বাংলাদেশের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে গেছেন। তারা ২ জন ৯৮ বলে ১০০ রানের জুটি গড়েছেন। পিয়ারসন ৭৯ এবং টার্নার ৭৮ রানের ইনিংস খেলেছেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন রুবেল হোসেন। এ ছাড়া তাসকিন, মাশরাফি, সাকিব প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

অস্ট্রেলিয়ান একাদশ : উইল বসিস্তো, হ্যারি কনওয়ে, গ্রেগোরি, ক্রিস লেন, ডেভিড মুডি, জ্যারন মরগান, জেমস মারহেড, জেমস পিয়ারসন, নিক স্টিভেন্স, অ্যাশটন টার্নার, টিম ভ্যান ডার ও সেন উইলিসকে।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবলে হোসেন, তাসিকন আহমেদ, মুমিনুল হক, আরাফাত সানি, ছাব্বির রহমান, নাসির হোসেন ও এনামুল হক বিজয়।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২৩১/১০, ৫০ ওভার (মুমিনুল ৫২(রি/হা), রিয়াদ ৪২, এনামুল হক বিজয় ১১, সাকিব আল হাসান ১৪, মুশফিকুর রহিম ১৯, সাব্বির রহমান ৩১, নাসির হোসেন ৩, মাশরাফি বিন মর্তুজা ২, আরাফাত সানি ১, রুবেল হোসেন ০; হ্যারি কনওয়ে ৩/, ডেভিড মুডি ৩/ অ্যাশটন টার্নার ১/, জেমস মারহেড ১/)

অস্ট্রেলিয়া একাদশ : ২৩২/৫, ৪৩.২ ওভার (টার্নার ৭৮, জেমস পিয়ারসন ৭৯,; রুবেল ২/৩২, মাশরাফি ১/৩২, সাকিব ১/২৭)

ফল : ৫ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া

জেআই