সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে গোল দু’টি করেন জাফর ইকবাল।
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ বুধবার বিকাল ৪টায় স্বাগতিক ভুটানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।
শেষ ম্যাচে জিতে নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করেছেন জাফর ইকবালরা। তবে শিরোপার জন্য তাকিয়ে থাকতে হবে নেপাল-ভারত ম্যাচের দিকে।
সমীকরণটা ছিল এমন যে, শেষ ম্যাচে বাংলাদেশকে জিততে হবে ভুটানের বিপক্ষে। আর নেপালকে হারতে হবে ভারতের কাছে।
বাংলাদেশ তাদের কাজটা ঠিকভাবেই করেছে। অবশ্য নেপাল ও ভারতের ম্যাচটি ড্র হলেও চলবে। সেক্ষেত্রে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে।
আর যদি ভারত জয় পায় তাহলে গোল ব্যবধানের মাধ্যমে শিরোপা নির্ধারণ করা হবে।
এমবি





