অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন চতুর্থ বাছাই লি না ও ২০তম বাছাই চিবুলকোভা। সেমিফাইনালের লড়াইয়ে উভয় তারকাই সরাসরি সেটে জয়ে পেয়েছেন।
বৃহস্পতিবার রড লেভার অ্যারিনায় কানাডিয়ান ইউজেনি বাউচার্ডের বিপক্ষে মাঠে নামেন দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন দেখা লি না। এর আগে কখনো তৃতীয় রাউন্ড পার করতে না পারা ১৯ বছর বয়সী বাউচার্ডকে হারাতে বেশি কষ্ট হয়নি তার। মাত্র ১৪ মিনিটের মধ্যে প্রথম সেটে ৫-০ গেমে লিড নিয়ে সেটটি ৬-২ এ জিতে নেন তিনি।
দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ২-০ গেমে এগিয়ে যায় ৩০তম বাছাই বাউচার্ড। কিন্তু এ সেটটিতে ৬-৪ সেটে হেরে যান তিনি। সেরেনা উইলিয়ামসকে হারানো আনা ইভানোভিচকে হটিয়ে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করা বাউচার্ড ম্যাচ শেষে বলেছেন, 'আমি গর্বিত যে টুর্নামেন্টে আমি অনেক উন্নতি করেছি। কিন্তু প্রতিবার হেরে আমি খুশি হতে পারিনি। আমি সব সময় হতাশ হয়েছি। আমি আরো ভালো খেলতে চাই।'
২০১১ ও ২০১৩ সালে অজি ওপেনের ফাইনালিস্ট লি না শিরোপা জিততে না পারার কারণ সম্পর্কে বলেছেন, 'গত বার কিছুটা কঠিন ছিল। তবে এবার আরো ভালো করার চেষ্টা করবো। আমি মনে করি, শুধু নিজের কৌশলের কারণে নয় বরং কোচের দিক নির্দেশনায় আমি কোর্টে আরো ভালো খেলছি।'
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1390463405.jpg[/img]
এদিকে পঞ্চম বাছাই অগ্নিজকা রাদাওয়ানস্কাকে ৬-১, ৬-২ সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম ফাইনালে খেলা নিশ্চিত করেছেন ২০তম বাছাই চিবুলকোভা। ফাইনালে লি নার মুখোমুখি হবেন ২৪ বছর বয়সী এই স্লোভাকিয়ান।
ঢাকা,২৩জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
ফাইনালে লি নার মুখোমুখি চিবুলকোভা
অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন চতুর্থ বাছাই লি না ও ২০তম বাছাই চিবুলকোভা। সেমিফাইনালের লড়াইয়ে উভয় তারকাই সরাসরি সেটে জয়ে পেয়েছেন।





