গত নভেম্বরেই চতুর্থ সন্তানের বাবা হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর পরিবারের সঙ্গে তাঁকে খুব একটা দেখা যায়নি। বড়দিনের আগে এই পর্তুগিজ তারকাকে আবার দেখা গেল স্ত্রী-সন্তানের সঙ্গে।
আগামী শনিবার বার্নাব্যুতে চলমান মৌসুমে লা লিগার প্রথম এল ক্লাসিকো। তার আগেই পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন সিআর সেভেন।
বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এবং সন্তানদের সঙ্গে রোনালদোর একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পারিবারিক এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন রোনালদোর বান্ধবী নিজেই।
এদিকে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে, রোনালদো নাকি চোটে আক্রান্ত হয়েছেন। যে কারণে নাকি এল ক্লাসিকোতে তাঁর খেলা নাও হতে পারে বলে শোনা যাচ্ছে। অবশ্য এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রোনালদো নিজেই, ‘কোনো চোট নেই আমার। এল ক্লাসিকোতে খেলতে কোনো সমস্যা হবে না।’
রোনালদো এখন চার সন্তানের বাবা। তাঁর প্রথম সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়রের বয়স এখন সাত। রাশিয়ান সুপারমডেল ইরিনা শায়াকের ঘরেই এসেছিল তাঁর প্রথম সন্তান। তাঁর সঙ্গে রোনালদোর সম্পর্ক চুকেবুকে যাওয়ার পরই এই পর্তুগিজ উইঙ্গার সম্পর্কে জড়ান স্পেনের জর্জিয়ানার সঙ্গে।
জর্জিয়ার ঘরে এসেছে রোনালদোর তিন সন্তান। এ বছর জুলাইতে সারোগেটের (ভাড়াটে গর্ভধারিণী) মাধ্যমে জন্মলাভ করেছে রোনালদোর যমজ সন্তান। মাতেও ও এভা জন্মের অল্প কিছুদিনের মধ্যে গত নভেম্বরে তাদের চতুর্থ সন্তান পৃথিবীর আলো দেখে। যাদের সঙ্গে তাদের সময়টা ভালোই কাটছে।
এএস





