জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। রোববার বুলাওয়ের ফাইনালে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে তারা।
টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৬০ রানে অলআ্উট হয় জিম্বাবুয়ে।তারিসাই মুসাকান্দা সর্বোচ্চ ৩৬ রান করেন। মিডিয়াম পেসার আসেলা গুনারত্নে ও লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে ৩টি করে উইকেট নিয়েছেন।
জবাবে ৩৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা। শুরুতে জিম্বাবুইয়ান পেসার ব্রায়ান ভেটরির তোপে কিছুটা বিপাকে পড়লে কুশল মেন্ডিস ও উপুল থারাঙ্গার ৭৫ রানের জুটিতে ম্যাচ পকেটে পুরে তারা। ভেটরি ৫২ রানে ৩ উইকেট নিয়েছেন।
ম্যাচসেরা ও সিরিজ সেরা হয়েছেন কুশল মেন্ডিস।
মাহমুদ.





