ব্রাজিলের রক্ষণভাগের ভরসা ডেভিড লুইজ এখনও চোট মুক্ত নন। সোমবার অনুশীলনের জন্য মাঠে নামতে পারেননি তিনি। আরো পরীক্ষা-নিরীক্ষা করতে হবে তাকে। ফলে জাপানের বিপক্ষে তার খেলা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে।
জিলেট ব্রাজিল গ্লোবাল ট্যুরের অংশ হিসেবে মঙ্গলবার জাপানের মুখোমুখি হবে লাতিন আমেরিকার দলটি। কিন্তু রক্ষণভাগ নিয়ে দু:শ্চিন্তায় থাকতে হচ্ছে কোচ দুঙ্গাকে।
শনিবার আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। কিন্তু সেই ম্যাচের শেষ দিকে উরুতে চোট পান লুইজ। এখনও তার ব্যথা থাকায় সোমবার অনুশীলন করতে পারেননি তিনি।
এ বিষয় দলের ডাক্তার রদ্রিগো লাসমার বলেন, "ডেভিড জানিয়েছেন তার ডান উরুতে এখনও ব্যথা রয়েছে। ফিজিও থেরাপিস্ট দ্বারা তার চিকিৎসা করানো হচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে আগামীকাল তিনি ভাল অনুভব করবেন কিনা। এখনই খেলা হলে তিনি খেলতে পারতেন না। তবে আমাদের হাতে সময় আছে।"
জেডআই





