গত জানুয়ারিতে বাংলাদেশ সফরে এসেছিল শ্রীলংকা। সেই থেকে শুরু। তিন ফরম্যাটেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলেছে তারা। এরপর পাঁচ জাতির এশিয়া কাপেও লড়েছে লংকানরা। কোনো দলই হারাতে পারেনি তাদেরকে। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হারের স্বাদ পেল তারা। টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৩ রানে হেরেছে চান্দিমালের দল।
বুধবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুধু বড় ব্যবধানে হারের লজ্জা পায়নি শ্রীলংকা। সেই সঙ্গে পেয়েছে ২০ ওভার খেলতে না পারার লজ্জা। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৭২ রানের জবাবে ১৯.২ ওভারে ১৩৯ রানেই অল আউট হয়ে যায় লংকানরা।
এদিন টসের ভাগ্যটা ছিল শ্রীলংকারই। সুযোগটি কাজে লাগানোর জন্য প্রথমে ফিল্ডিং বেছে নেন দলনেতা দিনেশ চান্দিামাল। তিনি ৮ জন বোলার ব্যবহার করলেও বেশি সফল হতে পারেননি। ডোয়াইন স্মিথ ও ডোয়াইন ব্রাভোর পর ড্যারেন সামির ব্যাটিং ঝড়ে মাত্র ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন স্মিথ। প্রসন্নর বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়ার আগে ৪৫ বলে ৮টি চার ও দুটি ছক্কায় ৬০ রান করেন। শেষ দিকে ১৪ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। এছাড়া ৩১ বলে ৪৩ রান করে আউট হন ব্রাভো।
জবাবে লংকানদের কেউই দলের হাল ধরতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় ১৯.২ ওভারে অল আউট হয়ে যায় তারা। দলের পক্ষে দিলশান ৩৬ বলে ৪৩ রান করেন। এছাড়া সাঙ্গাকারার ২৪ ও ম্যাথুসের ১৮ রান উল্লেকযোগ্য। ক্যারিবীয় বোলার নারাইন ৪টি ও ডোয়াইন ব্রাভো ৩টি উইকেট পান।
খেলা
অবশেষে হারল লংকানরা
গত জানুয়ারিতে বাংলাদেশ সফরে এসেছিল শ্রীলংকা। সেই থেকে শুরু। তিন ফরম্যাটেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলেছে তারা। এরপর পাঁচ জাতির এশিয়া কাপেও লড়েছে লংকানরা। কোনো দলই হারাতে পারেনি তাদেরকে। অবশেষে টি-টোয়েন্টি





