২০১৮ ও ২০২২ ফুটবল বিশ্বকাপ রাশিয়া ও কাতার থেকে সরিয়ে নেয়া হলেও ফুটবল এসোসিয়েশনের (এফএ) আয়োজক হওয়ার কোনো আগ্রহ নাই। যুক্তরাজ্যের ফুটবল সংস্থার প্রধান মার্টিন গ্লেন এ কথা জানিয়েছেন।

সুইজারল্যান্ডের তদন্তকারীরা ফুটবল বিশ্বকাপের আয়োজনের নিলাম নিয়ে তদন্ত করছে। তবে ফিফা জানিয়েছে যে পুনরায় নিলাম ব্যবস্থা আয়োজন করা হবে না।

যুক্তরাজ্যের সংস্কৃতি সচিব জন হুইটিংডেল বলেছেন যে যদি আয়োজক পরিবর্তন করা হয়, তবে ইংল্যান্ড পদক্ষেপ নিবে।

কিন্তু এফ প্রধান নির্বাহী মার্টিন গ্লেন বলেছেন, "আমরা আসলেই আগ্রহী নন।"

২০১৮ বিশ্বকাপের নিলামে জয়ী দল ছিল রাশিয়া। এরপরে ছিল যথাক্রমে ইংল্যান্ড, বেলজিয়াম ও নেদারল্যান্ড এবং পর্তুগাল ও স্পেন।

২০২২ বিশ্বকাপের জয়ী দল কাতারের পর ছিল অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

জেডআই