ক্রোয়েশিয়ার বিপক্ষে ২০১৪ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পিছিয়ে পড়েছে স্বাগতিক ব্রাজিল। খেলার ১১ মিনিটে দুর্দান্ত আক্রমণে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর কাছ থেকে আত্মঘাতী গোল আদায় করে নেয় দলটি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় মাঠে নেমেছে দল দুটি। ম্যাচটিতে জয় পেতে লড়াই করে যাচ্ছে নেইমাররা। একই লক্ষ্য ক্রোয়েশিয়ার।
ব্রাজিল একাদশ: গোলরক্ষক- জুলিও সিজার, ডিফেন্ডার-দানি আলভেজ, ডেভিড লুইজ, থিয়াগো সিলভা, মার্সেলো, মধ্যমাঠ-পাওলিনহো, গোস্তাভো,অস্কার, ফরোয়ার্ড-হাল্ক, নেইমার ও ফ্রেড।
ক্রোয়েশিয়া একাদশ: প্লেটিকোসা, স্রনা, কোরলুকা, লোভরেন, ভ্রাসালজকো, মড্রিক, র্যা কিটিক, ইডুয়ার্ডো, কোভাকিক, পেরিসিক, জেলাভিক।
ঢাকা,১২ জুন (টাইমনিউজবিডি) //জেডআই





