গত সোমবার রাতে বায়ার্ন মিউনিখের হয়ে আর্সেনালের মুখোমুখি হতে ইংল্যান্ডে ফেরেন কেইন। সেদিন বিকেল ৫টা ১৫ মিনিটে মিউনিখের কাছাকাছি বাভারিয়ায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে।

হাইওয়ের স্লিপ লেন দিয়ে যাওয়ার চেষ্টার সময় একটি কালো মার্সিডিজ ভিতো ফন এবং রেনাল্টের মধ্যে সংঘর্ষ হয়। জার্মান পত্রিকা বিল্ড জানিয়েছে এমনটাই।

মার্সিডিজে ছিল ইংল্যান্ড অধিনায়ক কেইনের তিন পুত্র ৩ বছর বয়সী লুইস, ৫ বছর বয়সী ভিভিন্নে ও ৭ বছর বয়সী আইভি। আর রেনাল্টে ছিল ২০ বছর বয়সী এক চালক। তবে সৌভাগ্যবশত, সেই দুর্ঘটনায় মারাত্মক কিছু হয়নি। সবাই সুস্থ আছে।

ঘটনাস্থল থেকে কেইনের সন্তানদের দ্রুত পাশের হাসপাতালে নেওয়া হয় অ্যাম্বুলেন্সে করে এবং তাদের কোনো মারাত্মক কিছু ঘটেনি। হয়তো সেই মার্সিডিজে কেইনের স্ত্রী কেট এবং গত আগস্টে জন্ম নেওয়া তাদের চতুর্থ সন্তানও ছিল।

এ দুর্ঘটনা নিয়ে মেইল স্পোর্টকে কেইনের মুখপাত্র বলেছেন, ‘একটি দুর্ঘটনা হয়েছে, তবে সন্তানেরা সবাই সুস্থ আছে, কেউ আহত হয়নি। কোনো চোট লাগেনি। রুটিন চেক-আপের জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।’

এনএইচ