ত্রি-দেশীয় সিরিজে দ্বিতীয় ম্যাচে হাথুরুসিংহের শ্রীলঙ্কাকে রানের পাহাড় দিল মাশরাফি বিন মর্তুজা টিম বাংলাদেশ।
৩২০/৭ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করলো বাংলাদেশ। শেষ ওভারে ১৯ রান যোগ হয় বাংলাদেশের স্কোর বোর্ডে।
এর আগে ৭ রানের ব্যবধানে সাজঘরে ফিরলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহীম। ব্যক্তিগত ২৪ রানে উইকেট খোয়ান মাহমুদুল্লাহ। আর থিসারা পেরেরার ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ৬২ রানের ইনিংস খেলেন মুশফিক। ৫২ বলের ইনিংসে মুশফিক হাঁকান চারটি বাউন্ডারি ও একটি ছক্কা।
এতে ৪৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৮৪/৫-এ। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যক্তিগত ৬৭ রানে আউট হন সাকিব আল হাসান। গুনারতেœর বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন সাকিব। ৬৩ বলে ৭ চারে এ ইনিংস সাজান তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪০ ওভারে ৩ উইকেটে ২৪৩ রান। মুশফিকুর রহীম ৪০ ও মাহমুদুল্লাহ ৭ রানে অপরাজিত রয়েছেন। অন্যদিকে ৮৪ রানে আউট হয়েছেন ওপেনার তামিম উকবাল। স্পিনার আকিলা ধনঞ্জয়ার বলে উইকেটরক্ষক ডিকওয়েলার হাতে ধরা পড়েন তামিম।
১০২ বলে ২ ছক্কা ও ৭টি চারে এ ইনিংস সাজান তিন। টস জিতে ব্যাট করতে নামা বংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় ৭১ রানে। ওপেনার এনামুল হক ৩৫ রান করে আউট হন। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের জয় কুড়ায় টাইগাররা।
অন্যদিকে একই দলের বিপক্ষে ১২ রানে হারের স্বাদ পায় লঙ্কানরা। ফাইনালে উঠতে হলে জয়ের বিকল্প নেই কোচ হাতুরাসিংহের শ্রীলঙ্কার সামনে।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আবুল হাসান, আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও সানজামুল ইসলাম।
শ্রীলংকা দল: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল তারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুসল জেনিথ পেরেরা, ধিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, রিনোশান ডিকবেলা, সুরঙ্গ লাকমাল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শেহান মাদুশানাকা, আকিলা ধনঞ্জয়া, লক্ষন সান্দাকান, বানিদু হাসারাঙ্গা।
এমবি





