[b]জ্যামাইকা:[/b] বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ শনিবার আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। আগামী মার্চ-এপ্রিলে বাংলাদেশে অনুষ্ঠিত হবে জমকালো এই টুর্নামেন্ট।
২০১২ সালে স্বাগতিক শ্রীলংকাকে ফাইনালে হারিয়ে শিরোপা জয় করা ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
ভারতের বিরুদ্ধে ২৩ মার্চ ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ম্যাচ খেলবে। দু’দিন পর দ্বিতীয় ম্যাচ খেলবে বাছাইপর্বে থেকে উন্নীত একটি দলের বিপক্ষে।
ওয়েস্ট ইন্ডিজ ২৮ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে। আর ১ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে খেলবে চতুর্থ ম্যাচ।
টুর্নামেন্টের সেমিফাইনাল দু’টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ ও ৪ এপ্রিল। ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে ফাইনাল।
প্রাথমিক দল : ক্রিস্টেফার বার্নওয়েল, সুলেমান বেন, স্যামুয়েল বদ্রি, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, জনসন চার্লস, কেভন কুপার, শেলডন কট্রেল, ফিডেল এডওয়ার্ডস। রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, হোল্ডার, ডেলর্ন জনসন, নিকিতা মিলার, সুনিল নারাইন, অ্যাশলে নার্স, ভিরাসামি পেরমল, কেমার রোচ, আন্দ্রে রাসেল, ড্যারেন সমি, সারলন স্যামুয়েলস, ক্রিসমার স্যান্টোকি লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ, চাডউইক ওয়ালটন।