শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুর বিপদের পর দারুণ ব্যাট করছিলেন ওপেনার তামিম ইকবাল এবং ওয়ান ডাউনে নামা সাব্বির রহমান।

৫৪ রান করে গুনারত্নের বলে বিদায় নেন সাব্বির রহমান। এর পরেই শূন্য রানে বিদায় নেন মুশফিকুর রহিম। ৬২ বলে ৪২ রান নিয়ে ব্যাট করছেন তামিম ইকবাল। সঙ্গে আছেন সাকিব আল হাসান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১২৪। শুরুতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফিরে গেছেন সৌম্য সরকার।

এর আগে টসের পর মাশরাফি জানান, টস জিতলে তিনিও ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন। সেদিক থেকে টসে হেরেও খুশি তিনি।

এ পর্যন্ত ৩৮টি ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে লড়েছে বাংলাদেশ। যার মধ্যে ৩৩টি ম্যাচে জয় পেয়েছে লঙ্কানরা, আর বাংলাদেশের জয় ৪টি। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ।

শ্রীলংকা একাদশ: দানুস্কা গুনাথিলাকা, উপল থারাঙ্গা (অধিনায়ক), কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, সাচিথ পাথিরানা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাকসান সান্দাকান, মিলিন্দা শ্রীবর্ধনে ও লাহিরু কুমারা।

এমবি