রাজধানীর একটি হোটেলে চলছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট।

দুপুর ১২টায় শুরু হওয়া ড্রাফটের অর্ধেক ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ড্রাফটে দল পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। ‘ডি’ গ্রেডে ৪ লাখ টাকা মূল্যের তালিকায় ছিল তার নাম। তাকে দলে ভিড়িয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

এই দল ইতোমধ্যে আশরাফুল ছাড়াও আরও কয়েকজন তারকাকে দলে ভিড়িয়েছে। দলে ‘এ’ গ্রেডের কোনো ক্রিকেটার নেই।

মিনিস্টার গ্রুপ রাজশাহীতে আছেন জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। টেস্ট দলের পেসার এবাদত হোসেনের সাথে আরও আছেন জাতীয় দলের শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত। ইতিপূর্বে জাতীয় দলে খেলা ফরহাদ রেজা ও আরাফাত সানিও আছেন দলে।

মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান।বিডিক্রিকটাইম

এমবি