‘বঙ্গবন্ধু বিপিএল’র শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিপিএল সপ্তম আসরের টস জিতে রাজশাহীকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্স বিপিএলে প্রথম ফাইনালে খেলছে। তবে রাজশাহী রয়েলস এনিয়ে দ্বিতীয়বার ফাইনালে খেলছে। এর আগে ২০১৬ সালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হেরে শিরোপা বঞ্চিত হয়।

এবারের আসরে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল রাজশাহী রয়্যালস। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি প্রতিটি ম্যাচই খেলেছে দাপটের সঙ্গে। ১২ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ পর্বে ওঠে দলটি।

অন্যদিকে শক্তির লড়াইয়ে পিছিয়ে নেই খুলনা টাইগার্সও। পুরো টুর্নামেন্টে দাপট দেখানো খুলনাও ১২ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে।

ফাইনাল ম্যাচে একটি পরিবর্তন নিয়ে খেলছে খুলনা। বাদ পড়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। তার পরিবর্তে দলে ফিরেছেন তরুণ স্পিনার তানভীর ইসলাম।

তবে রাজশাহী রয়েলস আগের ম্যাচে যাদের নিয়ে খেলেছে তারাই রয়েছেন ফাইনালে। টিম জয়ের ধারায় থাকায় কম্বিনেশন ভাঙতে চাননা অধিনায়ক আন্দ্রে রাসেল।

রাজশাহী রয়েলস: লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইরফান শুক্কর, অলক কাপালি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল, মোহাম্মদ নওয়াজ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহী ও মোহাম্মদ ইরফান।

খুলনা টাইগার্স: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হামান মিরাজ, রাইলি রুশো, শামসুর রহমান শুভ, মুশফিকুর রহিম, নজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাঙ্কলিঙ্ক, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম ও তানভীর ইসলাম।

এমবি