ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের সেঞ্চুরিয়ানদের ক্লাবের সদস্য হলেন কেন উইলিয়ামসন। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে চলমান প্রথম টেস্টের তৃতীয় দিনে তিন অংকের কোটা স্পর্শ করে লর্ডসের সম্মানজনক সেঞ্চুরি ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন উইলিয়ামসন।
তার আগে নিউজিল্যান্ডের মাত্র ১২ জন খেলোয়ায়াড় সেঞ্চুরি করে লর্ডসের রেকর্ড বইয়ে নাম লেখাতে সক্ষম হয়েছেন।
উইলিয়ামসনের ইনিংসটি ছিল লর্ডসে নিউজিল্যান্ড খেলোয়াড়দের ১৪তম টেস্ট সেঞ্চুরি। তার মেন্টর মার্টিন ক্রো এ মাঠে দুইবার টেস্ট সেঞ্চুরি করেছেন।
আগের দিন ৯২ রানে অপরাজিত থাকা উইলয়ামসন মাত্র তিন ঘন্টা ব্যাটিং করে ১৪৮ বল মোকাবেলায় ১২টি বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন।
লর্ডসে নিউজিল্যান্ড খেলোয়াড়দের টেস্ট সেঞ্চুরি
১৯৩১: স্টিউই ডেম্পস্টার ১২০
১৯৩১: ‘কার্লি’ পেজ ১০৪
১৯৪৯: মার্টিন ডোনেলি ২০৪
১৯৭৩: বেভান কংডন ১৭৫
১৯৭৩: মার্ক বার্গেস ১০৫
১৯৭৩: ভিক পোলার্ড ১০৫(অপরাজিত)
১৯৭৮: জিয়ফ হোয়ার্থ ১২৩
১৯৮৬: মার্টিন ক্রো ১০৬
১৯৯০: ট্রেভর ফ্রাঙ্কলিন ১০১
১৯৯৪: মার্টিন ক্রো ১৪২
১৯৯৯: ম্যাট হর্ন ১০০
২০০৪: মার্ক রিচার্ডসন ১০১
২০০৮: জ্যাকব ওরাম ১০১
২০১৫: কেন উইলয়ামসন-ব্যাটিং (সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১১২ রানে অপরাজিত আছেন)
জেডআই





