চতুর্থ বাছাই অগ্নিয়েস্কা রাদওয়ান্সকা অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন। এই বছরের টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিতে এই পোলিশ তারকা, স্প্যানিশ খেলোয়াড় কার্লা সুয়ারেজ নাভারোকে ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন।
দশম বাছাই নাভারোকে হারাতে মাত্র এক ঘণ্টা ২২ মিনিট সময় নিয়েছেন। ২০১৪ সালের সেমিফাইনালিস্ট রাদওয়ান্সকার সেমিতে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। প্রথম বাছাই ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ও পঞ্চম বাছাই মারিয়া শারাপোভার ম্যাচে যে জিতবে তার সঙ্গে সেমিতে খেলতে হবে তাকে।
মঙ্গলবার দিনের পুরুষদের ম্যাচে রজার ফেদেরার মুখোমুখি হচ্ছেন টমাস বার্ডিচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ খেলবেন কেই নিশিকোরির বিপক্ষে। (বিবিসি)
এআই





