ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছেন কলম্বিয়ার মিডফিল্ডার জেমস রদ্রিগেজ। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ৬ গোল করে এই পুরস্কারের মালিক হয়েছেন তিনি।

ব্রাজিল বিশ্বকাপে সবাইকে চমক দেখিয়েছেন রদ্রিগেজ। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছেন তিনি। ব্রাজিলের কাচে হেরে সেমিফাইনালে পা রাখতে পারেনি তার দল কলম্বিয়া। কিন্তু গ্রুপ পর্বে তিন গোল করার পর নক আউট পর্বে করেছিলেন দুই গোল। পাঁচ গোল নিয়ে নেইমার-মেসিদেরকে ছাড়িয়ে যান তিনি। ব্রাজিলের বিপক্ষে শেষ ম্যাচে করেন এক গোল। তার ছয় গোলের রেকর্ড আর কেউই স্পর্শ করতে পারেননি।

রদ্রিগেজের চেয়ে এক গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন জার্মানির থমাস মুলার।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই