বাংলাদেশ ক্রিকেট দলের নতুন টাইটেল স্পন্সর হচ্ছে বিজ্ঞাপনী সংস্থা টম (টপ অব মাইন্ড)।
সাহারা গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করার পর স্পন্সরের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইটেল স্পন্সর হতে ২ কোটি ১১ লাখ টাকা দর হাঁকিয়ে শীর্ষে রয়েছে টপ অব মাইন্ড। দরপত্রে দাম হাঁকানোর দিক দিয়ে এরপরেই রয়েছে টেলিকমিউনিকেশন কোম্পানি গ্রামীণফোন ও রবি।
তবে এ বিষয় সোমবার আনুষ্ঠানিক ঘোষণা দিবে বিসিবি। তখনই জানা যাবে শেষ পর্যন্ত কারা টাইটেল স্পন্সর হচ্ছে।
বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজেই টাইগারদের জার্সিতে দেখা যেতে পারে নতুন টাইটেল স্পনসরের লোগো। রোববার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
২০১২ সালের জুন মাসে চার বছরের জন্য সাহারা গ্রুপের ‘আম্বি ভ্যালির’ সঙ্গে ১ কোটি ৪০ লাখ ডলারের স্পনসরশিপ চুক্তি করেছিল বিসিবি। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে তাদের সঙ্গে চুক্তি বাতিল করে ক্রিকেট সংস্থাটি।
জেডআই





