আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে হংকংকে হারিয়ে জয়ের সূচনা করেছে তারা। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ উইকেটে জিতেছেন মোহাম্মদ নবীরা।
প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো হংকং প্রথম ম্যাচে নেপালের কাছে ৮০ রানে হেরে বিশ্বকাপ শুরু করে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামে তারা। টসের ভাগ্যটিও ছিল তাদের। এই সুযোগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে আফগানিস্তানকে ১৫৪ রানের লক্ষ্য বেধে দেয় দলটি। কিন্তু মোহাম্মদ শাহজাদ ও শফিকুল্লাহর হাফ-সেঞ্চুরিতে ১২ বল হাতে থাকতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। দলীয় ৬৯ রানে মাঠ তেকে বিদায় নেন ওয়ানডাউনে নামা স্তানিকজাই (১৩)। তবে উদ্বোধনী জুটির মোহাম্মদ শাহজাদ ৬৮ রান করে সাজঘরে ফিরে যান। দলের পক্ষে এটিই সর্বোচ্চ স্কোর। ৫৩ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় এই স্কোর করেন তিনি।
শেষ দিকে মোহাম্মদ নবীকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন শফিকুল্লাহ। ৫টি চার ও ৩টি ছক্কায় হার না মানা ৫১ রানের ইনিংস খেলেন তিনি। ৫ বলে ৬ রান নিয়ে অপরাজিত থাকেন দলনেতা মোহাম্মদ নবী।
এর আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই সাজঘরে ফিরে যান হংকংয়ের ওপেনার ইরফান আহমেদ। শাপুর জাদরানের বলে বোল্ড হয়ে যান তিনি। ওয়ানডাউনে নামা অ্যাটকিনসন ২০ বলে ৩১ রান করে হামজা হোটাকের বলে এলবিডব্লিউর শিকার হন।
মার্ক ম্যার্ক চ্যাপম্যান দলের পক্ষে ৩৮ রান করে দাওলাত জাদরানের শিকারে পরিণত হন। শেষ দিকে তানবীর আফজালের ৬ বলে ১১ রানই উল্লেখযোগ্য।
আফগানিস্তানের বোলার হামজা, শাপুর ও মোহাম্মদ নবী দুটি করে উইকেট পান।
খেলা
জয় পেল আফগানিস্তান
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে হংকংকে হারিয়ে জয়ের সূচনা করেছে তারা।





