রাজ্জাক, তাইজুলের স্পিন বিষে শ্রীলংকাকে ২২২ রানে গুটিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতায় সেই খুশি মিলিয়ে গেছে। মাত্র ৫৬ রানে ফিরে গেছেন টপ অর্ডারের ৪ ব্যাটসম্যান। এতে চাপ নিয়ে প্রথম দিন শেষ করে স্বাগতিকরা।
প্রথম দিনের ব্যর্থতা ভুলে দ্বিতীয় দিন লিড মাথায় রেখে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। এজন্য লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমানদের দিকে তাকিয়ে টাইগাররা।
উইকেটে বল টার্ন করছে। খানিকটা বাউন্সও পাচ্ছেন স্পিনাররা। তবে আনপ্লেয়েবল নয়। বলের গুণাগুণ বিচার করে খেললে রান পাওয়া সম্ভব। শ্রীলংকার কুশল মেন্ডিস ও রোশেন সিলভা তা ভালোভাবেই দেখিয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৭০। লিটনের (২৪) সঙ্গে ক্রিজে রয়েছেন নাইটওয়াচম্যান মিরাজ (১৯)। স্বাগতিকরা এখনও ১৫২ রানে পিছিয়ে।
এমআর





