তামিম ইকবাল আর সাব্বির রহমান বাংলাদেশকে বিশাল স্কোর গড়ার সম্ভাবনা সৃষ্টি করেছিলেন। সাব্বিরের বিদায়ের পরও তামিম সেটা ধরে রেখেছিলেন। কিন্তু তার পর হঠাৎই ছন্দপতন টাইগারদের রান মিশনে ভাটা পড়ে।

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ২৭৯ রান। আফগানদের ২৮০ রানের টার্গেট দেয় টাইগাররা।

মাঝখানে সাকিব আল হাসান, মুশফিকুর রহীম আর মোসাদ্দেক হোসেনরা বিদায় নিয়েছেন। ভালো করতে পারেননি মোশারফ হোসেন রুবেল। করেছেন ১৪ বলে ৪ রান। শেষ ২ ওভারে মাহমুদুল্লার ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ অাফগানিস্তানকে এই ২৮০ রানের লক্ষ ছুড়ে দিতে সক্ষম হয়।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে শুরুটা অবশ্য ভালোভাবে করতে পারেনি বাংলাদেশ। উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ৬ষ্ঠ ওভারে সাজঘরে ফিরেন। ১১ বলে ১১ রান করে মিরওয়াইস আশরাফের বলে আউট হন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ।

এ ম্যাচে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন ও তাইজুল ইসলাম । সেরা একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন মোশাররফ হোসেন রুবেল ও পেসার মো: শফিউল ইসলাম।
তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা রয়েছে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মো: মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), মোশাররফ হোসেন রুবেল, মো: শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।
আফগানিস্তান দল : মোহাম্মদ শেহজদা, নওরোজ মঙ্গল, আসগর স্তানিকজাই,রহমত শাহ, হাশমত উল্লাহ শাইদি, মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারি, রশিদ খান, মিরওয়াইজ আশরাফ, দৌলত জাদরান।

এসএম