পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে সেরা বোলিং বাংলাদেশের তাইজুল ইসলামের।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে এক ইনিংস বল করে ৬টি উইকেট শিকার করেছিলেন তিনি। ৪৬.৪ ওভারে চারটি মেডেন নিয়ে ১৬৩ রান দিয়েছিলেন তিনি।

ঢাকা টেস্টে ২১ ওভারে ৭৩ রান দিয়ে তিনটি মেডেনসহ চার উইকেট শিকারী ইয়াসির শাহ রয়েছেন দ্বিতীয় স্থানে।

তৃতীয় স্থানে থাকা ওয়াহাব রিয়াজের বোলিং ফিগার ২৬ ওভারে সাতটি মেডেনে ৫৫ রানের বিনিমিয় তিনটি উইকেট।

জেডআই