আগামী ২৭ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। নিজের বিয়েতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে শেখ হাসিনার হাতে দাওয়াত কার্ড তুলে দেন মুশফিক। এ সময় তার বাবা-মাও সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রীও তার দাওয়াত গ্রহণ করেছেন।
গত বছর আংটি বদল করেছিলেন মুশফিক। তার হবু বধূর নাম জান্নাতুল ফেরদৌস মন্ডি। তিনি প্রাইম বিশ্ববিদ্যালয়ে বিবিএ’তে লেখাপড়া করছেন। এখন তৃতীয় বর্ষে অধ্যায়নরত মন্ডি। তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। মন্ডি জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের শ্যালিকা।
৪ ভাই ও ১ বোনের মধ্যে মুশফিক তৃতীয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে ইতিহাস বিভাগে মাস্টার্স সম্পন্ন করেছেন মুশফিক।
মুশফিকের বাবা জানান, "গত বছর ২৬ অক্টোবর মুশফিকের সঙ্গে মন্ডির বাগদান সম্পন্ন হয়। আগামী ২৪-২৫ তারিখে বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। আর ২৭ সেপ্টেম্বর তাদের বিবাহোত্তর সংবর্ধনা দেয়া হবে।"
ঢাকা, ৬ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই





