“এসো খেলাদুলা করি নেশা মুক্ত জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালিতে কাজী মিরাজ স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ টুর্নামেন্ট- ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
কাজী মিজানুর রহমান মিজানের সার্বিক সহযোগীতায় মনোহরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলায় অংশগ্রহণ করেন ফদিরপুর জেলার রায়পুর ফুটবল একাদশ ও রাজবাড়ীর জেলার বহরপুর ফুটবল একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মোহাম্মাদ ইসহাক, মনোহরদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মান্নান মন্ডল, ৭নং আওয়ামী লীগের সাধারন সম্পাদক আকরাম হোসেনসহ ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃবৃন্দ ও রায়পুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
২-১ গোলে রাজবাড়ীর বহরপুর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফরিদপুরের রায়পুর ফুটবল একাদশ।
এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন কাজী মিজানুর রহমান মিজানসহ উপস্থিত অতিথি বৃন্দ।
এবিএস





