২০১৫ বিশ্বকাপে টানা দ্বিতীয়বার হেরেছে এশিয়ান জায়ান্ট পাকিস্তান। শনিবার ওয়েস্ট ইন্ডিজের কাচে  ১৫০ রানে অসহায় আত্মসমর্পণে পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গেছে ১৯৯২ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

নিউজিল্যান্ডের হ্যাগলে ওভালে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠায় টসজয়ী পাকিস্তান। কিন্তু আন্দ্রে রাসেলের ঝড়ো ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ৫ উইকেটের বিনিময় ৩১০ রান সংগ্রহ করে ক্যারিবীয়নরা।

জবাবে মাত ১ রানে চার উইকেট হারায় পাকিস্তান। ২৫ রানে ৫ উইকেট হারানো পাকরা শেষ পর্যন্ত ৩৯ ওভারে সব উইকেটের বিনিময় মাত্র ১৬০ রান সংগ্রহ করতে পারে।

ওয়ানডে ইতিহাসে দলীয় এক রানে চার উইকেট শিকারের নজির স্থাপনে বড় কৃতিত্ব বোলার জেরোম টেলরের। একাই নিয়েছেন তিনটি উইকেট। একটি পেয়েছেন জেসন হোল্ডার।

টেলরের বলে আউট হয়েছেন নাসির জামশেদ (০ রান), হ্যারিস সোহাইল (০ রান) ও ইউনিস খান (০ রান)। আর হোল্ডারের বলে আউট হওয়ার আগে ১ রান করেছেন আহমেদ শেহজাদ।

২১ বলে ৭ রান করা মিজবাহ দলের হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। রাসেলের বলে গেইলের হাতে ক্যাচ তুলে দিয়েছেন তিনি।

ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন শোয়েব মাকসুদ ও উমর আকমল। এই জুটিতে দলীয় স্কোরে যোগ হয়েছে ৮০ রান। তবে তারা দলকে জয়ের স্বপ্ন জাগাতে পারেনি। কারণ ৬৬ বলে ৫০ রান করে স্যামির বলে সাজঘরে ফিরে গেছেন।

আরেক যোদ্ধা উমর আকমল একমাত্র ভরসার পাত্র হয়ে দাঁড়ান। কিন্তু হাফ-সেঞ্চুরি করার পর মাঠে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না। ব্যক্তিগত ৫৯ রানে রাসেলের বলে ক্যাচ আউট হন তিনি। এছাড়া আফ্রিদির ২৮ রানই দুই অঙ্কের ঘরের স্কোর।

জেরোম টেলর ও আন্দে রাসেল তিনটি করে উইকেট শিকার করেন। দুটি উইকেট পান সুলায়মান বেন। একটি করে উইকেট নেন জ্যাসন হোল্ডার ও ড্যারেন স্যামি।

এর আগে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন ব্রাভো ও মারলন স্যাময়েলসের ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে উঠে দলটি। স্যামুয়েলস ব্যক্তিগত ৩৮ রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন। আর নিজের নামের পাশে ৪৯ রান যোগ হওয়ার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন ব্রাভো। কিন্তু দিনেশ রামদিনের ৫১, সিমন্সের ৫০, ড্যারেন স্যামির ৩০ ও অ্যান্ডু রাসেলের অপরাজিত ৪২ রানের কল্যাণে ৬ উইকেট হারিয়ে ৩১০ রান তুলতে সমর্থ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

২টি উইকেট নিয়েছেন হ্যারিস সোহাইল। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ ইরফান, সোহাইল খান ও ওয়াহাব রিয়াজ।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ৩১০/৬, ওভার ৫০ (রামদিন ৫১, সিমন্স ৫০, ব্রাভো ৪৯ রিটায়ার্ড হার্ট*, রাসেল ৪২*, স্যামুয়েলস ৩৮; হারিস ২/৬২)

পাকিস্তান : ১৬০/১০, ওভার ৩৯ (উমর আকমল ৫৯, মাকুসদ ৫০, আফ্রিদি ২৮; টেলর ৩/১৫, রাসেল ৩/৩৩)

ফল : ওয়েস্ট ইন্ডিজ ১৫০ রানে জয়ী

ম্যাচসেরা : অ্যান্দ্রে রাসেল

জেডআই