বিশ্বকাপে মোট ছয়বার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ছয়বারই ভাগ্যের লড়াই টসে জয় পেয়েছে ভারত। আর প্রত্যেকবার প্রথমে ব্যাট নিয়েছে তারা।

রোববার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে ২০১৫ বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান।

এবার টসে জিতে প্রথমে ব্যাট বেছে নিয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এর আগে বিশ্বকাপে মোট ৫ বার টসে জিতে ব্যাট বেছে নিয়েছিল ভারত। ৫ বারই ম্যাচেও জয় পেয়েছে দলটি।

এবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে কি হয় সেটা দেখার অপেক্ষায়।

জেডআই