ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

শনিবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মুশফিক বাহিনী।

দলের আরেক সদস্য ইমরুল কায়েস তিন দিন আগেই দেশে ফিরেছেন।

ওয়েস্ট ইন্ডিজে এক মাসের সফরে টেস্ট এবং ওয়ানডে সিরিজে ধবল ধোলাই হয়েছে টাইগাররা।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর