ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসের ২০০ বছর পূর্তি উপলক্ষ্যে তারকাদের নিয়ে এক প্রীতি ম্যাচের আয়োজন করেছে মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। শচিন, শেন ওয়ার্নদের মতো তারকাদের সঙ্গে ৫ জুলাইয়ের ওই ম্যাচে মাঠে নামবেন বাংলাদেশের ব্যাটসম্যান তামিম ইকবাল।
লর্ডসে অনুষ্ঠিতব্য ওই ম্যাচে শচিন-লারা খেলবেন এমসিসি একাদশের হয়ে। আর বিশ্ব একাদশের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন তামিম।
প্রীতি ম্যাচটিতে ভারতের শচিন টেন্ডুলকার নেতৃত্ব দেবেন তারকাসমৃদ্ধ এমসিসি দলের। বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন।
এমসিসি একাদশ: শচিন টেন্ডুলকার (ভারত, অধিনায়ক), সাঈদ আজমল (পাকিস্তান), শিব নারায়ন চন্দরপল (উইন্ডিজ), রাহুল দ্রাবিড় (ভারত), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), উমর গুল (পাকিস্তান), ব্রায়ান লারা (উইন্ডিজ), ব্রেট লি (অস্ট্রেলিয়া), ক্রিস রিড (ইংল্যান্ড, উইকেটরক), শন টেইট (অস্ট্রেলিয়া) এবং ড্যানিয়েল ভেট্টরি (নিউজিল্যান্ড)।
বিশ্ব একাদশ: শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া, অধিনায়ক), শহিদ আফ্রিদি (পাকিস্তান), টিনো বেস্ট (উইন্ডিজ), পল কলিংউড (ইংল্যান্ড), অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া, উইকেটরক্ষক), তামিম ইকবাল (বাংলাদেশ), মুত্তিয়া মুরলিধরন (শ্রীলঙ্কা), কেভিন পিটারসেন (ইংল্যান্ড), বীরেন্দ্র শেবাগ (ভারত), পিটার সিডল (অস্ট্রেলিয়া) এবং যুবরাজ সিং (ভারত)।





