উইকেট নিয়ে খানিক সংশয় ও দ্বিধায় ভুগলেও ভিতরে ভিতরে বাংলাদেশ তাদের একাদশ চূড়ান্ত করে ফেলেছে।
যতদুর জানা গেছে শেষ পর্যন্ত ৩ স্পিনার নিয়েই মাঠে নামবে মুশফিক বাহিনী।
যাকে নিয়ে সবার আগ্রহ, সেই মুমিনুল নেই ১১ জনে। মুমিনুল একা নন। ১১ জনের বাইরে আছেন আরও দু’জন। লিটন দাস ও তাসকিন আহমেদ।
তার মানে নাসির খেলছেন। অধিনায়ক মুশফিক কিপিং করবেন। আর পেস বোলার হিসেবে কাটার মাস্টার মোস্তাফিজের সঙ্গী প্র্যাকটিস ম্যাচে ভাল করা শফিউল।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, বৃষ্টির কারণে একাদশ সাজাতে গিয়েও রোববার ভেবেছি আমরা। এক সময় ৩ পেসার খেলানোর চিন্তাও ছিল। শেষ পর্যন্ত অবশ্য ৩ নয় ২ পেসার খেলানো হবে। সাকিব, মিরাজ ও তাইজুল- এই ৩ স্পিনারই খেলবেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহীম (অধিনায়ক), সাকিব আল হাসান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।
এমবি





