পায়ের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নেদারল্যান্ডসের তারকা রাফায়েল ভ্যান ডার ভার্ট।
মঙ্গলবার দলের অনুশীলনের সময় চোট পান গত দুটি বিশ্বকাপে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই মিডফিল্ডার। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেল এই বিশ্বকাপের মাঠে নামতে পারছেন না তিনি। ফলে তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেল হামবুর্গের এই তারকার।
২০০১ সালে ভ্যান গলের শিষ্য হিসেবে ভার্টের অভিষেক হয় জাতীয় দলে। এরপর ১০৯টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এবার ২৩ সদস্যের চূড়ান্ত দলে ৩০ বছর বয়সী এই তারকাকে প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু সেটা আর হচ্ছে না। তার স্থলাভিষিক্ত হতে পারেন জিওর্জিনিও উইজনালডাম বা টনি ভিলহেনা।
এর আগে বিশ্বকাপের রানার্সআপ দল থেকে চোট নিয়ে সরে দাঁড়ান কেভিন স্ট্রুটম্যান ও গ্রেগরি ভ্যান ডার উইয়েল।
বি গ্রুপে নেদারল্যান্ডসের সঙ্গী স্পেন, অস্ট্রেলিয়া ও চিলি।
ঢাকা, ২৮মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
বিশ্বকাপ শেষ ডার ভার্টের
পায়ের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নেদারল্যান্ডসের তারকা রাফায়েল ভ্যান ডার ভার্ট। মঙ্গলবার দলের





