অধিনায়ক আযহার আলীর প্রথম সেঞ্চুরিতে শেষ ম্যাচে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে পাকিস্তান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৮ ওভারে ২ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন আযহার আলী (১০১) ও হারিস সোহাইল (৪৮)।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করে পাকিস্তান। এতে উদ্বোধনী জুটিতে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯১ রান।
অবশেষে ১৮তম ওভারে নাসিরের শেষ বলে মুশফিকের হাতে ক্যাচ আউট হন অভিষিক্ত সামি আসলাম (৪৫)।
ক্রিজে এসে ১৫ বলে মাত্র ৪ রান সংগ্রহ করতেই আরাফাত সানির বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন মোহাম্মদ হাফিজ।
তবে রানের চাকা ঘুরাতে থাকেন ওপেনার আযহার। তার সঙ্গে সমান তালে ব্যাট চালিয়ে যাচ্ছেন হারিস সোহাইল।
এই ম্যাচে জিততে পারলেই সফরকারীদেরকে হোয়াইট ওয়াশ করতে পারবে বাংলাদেশ।
জেডআই





