আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। টস জিতে ফিল্ডিংয়ে নেমেছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান। টস হেরে ব্যাট করছে অস্ট্রেলিয়া।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেটে ৪০ রান করেছে অস্ট্রেলিয়া। আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। অষ্টম ওভারের প্রথম বলে মার্ক উডের বলে উইকেটরক্ষক জস বাটলারকে ক্যাচ দেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ২৫ বলে ২১ রান করে ফিরে যান ওয়ার্নার।

আজকের ম্যাচটি ইংল্যান্ডের জন্য আনুষ্ঠানিকতা হলেও অস্ট্রেলিয়ার জন্য বাঁচা-মরার ম্যাচ। অস্ট্রেলিয়া হেরে গেলে গ্রুপপর্ব থেকেই বিদায় নিবে। এই মুহূর্তে গোটা বাংলাদেশই এই ম্যাচের দিক তাকিয়ে আছে। কারণ ইংল্যান্ড এই ম্যাচে জিতলে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ।ইংল্যান্ডের সঙ্গে প্রথমবারের মতো সেমিফাইনালে যাবে বাংলাদেশ।

উভয় দল অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে আজ।

ইংল্যান্ড দল: জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, আদিল রশিদ, লিয়াম প্লাংকেট, মার্ক উড ও জ্যাক বল।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ময়জেস হেনরিকস, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

এমবি