আর্জেন্টিনা ফুটবল দলের জন্য বড় একটি সুখবরই বটে। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ম্যাচগুলোতে খেলতে আর বাধা নেই আর্জেন্টাইন ফরোয়ার্ডের।
বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে সহকারী রেফারিকে গালি দেওয়ার অভিযোগে মেসিকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করে ফিফা। ফলে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলে হারের ম্যাচটা খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।
তবে মেসির শাস্তির বিরুদ্ধে আপিল করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এএফএর আপিলের পর শুনানি শেষে শুক্রবার ফিফার আপিল কমিটি শাস্তি তুলে নিয়েছে।
এমএনজে





