বাংলাদেশের সাথে শেষ টেস্ট ম্যাচ হেরেই ভারত সফরে পাঁচ ম্যাচ টেস্ট খেলতে যায় ইংল্যান্ড ক্রিকেট দল।

নানা জটিলতার পর শুরু হয় টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে ৫৩৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

রাজকোটে টেস্টের প্রথম দিনশেষে ইএসপিএনের সঞ্চালক ইংল্যান্ডের ব্যাটিং দেখে গাঙ্গুলিকে প্রশ্ন করেছিলেন, ইংল্যান্ড এই পিচে অনেক ভালো ব্যাটিং করেছে।

যে দল কিনা কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ হেরে এসেছে। ইংল্যান্ডকে অল-আউট করতে কি স্পিন পিচ দরকার?

জবাবে গাঙ্গুলি জানান, “এই ধরনের পিচে এটা প্রথম দিন থেকেই আশানুরূপ ছিল। বাংলাদেশের পিচে প্রথম দিন থেকেই মাইনফিল্ডে খেলা হচ্ছিল। স্পিনাররাও অনেক টার্ন পাচ্ছিল।

যদি ভারত এই পিচে খেলতো তাহলে বাংলাদেশ ১০০ রান করতে পারতো না।”

তিনি আরো যোগ করেন, “টেস্ট ম্যাচটা তিনদিনে শেষ হওয়ার খেলা নয়। তোমাকে সেটা পাঁচ দিন পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত।”

এমবি