ওয়ানডে ক্রিকেটে একের পর এক রেকর্ড করেই চলেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। বুধবার ডারবানে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে ওয়ানডেতে দ্রুত আট হাজার রান পূর্ণ করে নতুন আরেক রেকর্ড সৃষ্টি করলেন এ তারকা ব্যাটসম্যান। সিরিজ নির্ধারণী ম্যাচে ৬৪ রান করেন ডি ভিলিয়ার্স।

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ভারতীয় শচিন টেন্ডুলকারের চেয়ে ২৮ এবং সৌরভ গাঙ্গুলির চেয়ে ১৮ ইনিংস কম খেলে নিজের মাত্র ১৮২তম ইনিংসে আট হাজার রান পূরণ করেন ডিভিলিয়ার্স।

ভারতের সাবেক অধিনায়ক গাঙ্গুলি ২০০২ সালে নাগপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ২০০তম ইনিংসে আট হাজার রান পূর্ণ করেছিলেন। আর টেন্ডুলকার নিজের ২১০তম ইনিংসে ওল্ডট্রাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আট হাজার পূর্ণ করেন।

ওয়ানডে ক্রিকেটে বর্তমানে দ্রুত হাফ সেঞ্চুরি, দ্রুত সেঞ্চুরি এবং দ্রুত ১৫০ রান করার রেকর্ডের মালিকও ডি ভিলিয়ার্স।

জেডআই