‘ত্রিবংঙ্গীয় ক্রিকেট টুর্নামেন্ট’ এ চাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে জাতীয় সংসদ।

কলকাতায় অনুষ্ঠিত ত্রিবংঙ্গীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল।

বুধবার জাতীয় সংসদের আইপিডি কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ব্লাইন্ড ক্রিকেট দলের সদস্য ও এর সঙ্গে সংশ্লিষ্টদের সংবর্ধনা দেওয়া হয়।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ব্লাইন্ড ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন। এছাড়া দলের কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্টদের সংবর্ধিত করেন ডেপুটি স্পিকার।

জাতীয় সংসদের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
 
ব্লাইন্ড ক্রিকেটারদের ক্রিস্ট উপহার দেওয়ার আগে ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সরকার যেভাবে ক্রিকেটসহ সব খেলার পৃষ্ঠপোষকতা করছে তাতে সেই দিন খুব বেশি দূরে নেই যে, যেদিন বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

জেআই