শ্রীলঙ্কার কলম্বোর পি সারা ওভালে আজ বুধবার শততম টেস্টের শুরুতেই ইতিহাস গড়ল বাংলাদেশ।

প্রথম ৩টি ওভারে প্রতিপক্ষকে এক রানও করতে দেয়নি টাইগাররা। মোস্তাফিজুর রহমান ও শুভাশিষ রায়ের ৩টি ওভারই মেডেন ছিল।

প্রথমবারের মতো শুরুর ৩টি ওভারে মেডেন দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এর মধ্যে ২টি মেডেন দিয়েছেন মোস্তাফিজ। শুরুটা তিনিই করেছিলেন।

দ্বিতীয় ওভার করেছেন শুভাশিষ রায়। তিনিও কৃপণতা দেখিয়েছেন। দেননি একটি রানও। তৃতীয় ওভারে আবারও বল হাতে ফিরেন কাটার মাস্টার। এই ওভারও রান শূন্য ছিল।

লঙ্কনরা প্রথম রানের খাতা খুলেছেন চতুর্থ ওভারে। শুভাশিষ রায়ের প্রথম বলেই এক রান করেন লঙ্কান ওপেনার উপল থারাঙ্গা।

এমবি