প্রথম আঘাতটি হেনেছিলেন মোস্তাফিজ। সেই আঘাত সামলে নিচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু এবার তাইজুল ইসলাম আঘাতটি হেনে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে এনেছেন। অস্ট্রেলিয়ার স্কোর এখন ২ উইকেটে ৯৮ রান। উল্লেখ্য বাংলাদেশ এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩০৫ রানে অল আউট হয়ে গিয়েছিল।
৩০৫ রানে অলআউট বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩০৫ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। আগের দিন সাব্বির রহমান ৬৬, সৌম্য সরকার ৩৩, মোমিনুল হক ৩১ ও সাকিব আল হাসান ২৪ রান করে আউট হন। অধিনায়ক মুশফিকুর রহিম ৬২ ও নাসির হোসেন ১৯ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেন।
দ্বিতীয় দিন নিজের ইনিংসটা খুব বেশি বড় করতে পারেননি মুশফিকুর। ৬৮ রানেই থেমে যান তিনি। ২৫২ মিনিটের লড়াকু ইনিংসে ১৬৬ বল মোকাবেলা করে ৫টি বাউন্ডারি হাকাঁন মুশি। তবে নাসির চেষ্টা করেছিলেন নিজের ইনিংসটা বড় করতে, পুরোপুরি সফল না হলেও ৯৭ বলে ৪৫ রান করেন তিনি। তার ১১৫ মিনিটের ইনিংসে ৫টি চার ছিল।
এছাড়া টেল-এন্ডারদের মধ্যে মেহেদি হাসান মিরাজ ১১ ও তাইজুল ইসলাম ৯ রানে ফিরেন। শুন্য রানে অপরাজিত থাকেন মুস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার নাথান লিঁও ৯৪ রানে ৭টি ও অ্যাস্টন আগার ৫২ রানে ২টি উইকেট নেন।
অস্ট্রেলিয়ার টিম বাসে পাথর নিক্ষেপ!
চট্টগ্রাম টেস্টে অংশ নেয়া অস্ট্রেলিয়ার টিম বাসে একটি ছোট পাথর বা ঢিল নিক্ষেপ করা হয়েছে বলে 'ধারণা' করা হচ্ছে। চট্টগ্রামে সোমবার সন্ধ্যায় খেলোয়াড়রা যখন হোটেলে ফিরছিলেন, তখন এই ঘটনা ঘটে বলে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো আজ মঙ্গলবার সকালে জানিয়েছে। তবে এতে কোনো খেলোয়াড় আহত হয়নি বলে ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। সেইসাথে চট্টগ্রাম স্টেডিয়াম এবং আশপাশের এলাকার নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা ম্যানেজার সিন ক্যারল বলেছেন, 'গত রাতে হোটেলে ফেরার পথে অস্ট্রেলিয়ান টিম বাসের জানালা ভেঙ্গে যায়। কেউ এতে আহত হয়নি।'
তিনি বলেন, টিম নিরাপত্তা সদস্য বর্তমানে স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করছেন। ধারণা করা হচ্ছে ছোট পাথর বা ঢিল থেকে এই ঘটনা ঘটেছে।
তিনি বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষ ঘটনাটিকে গুরুত্বসহকারে নিয়েছে। দলের যাতায়াতপথে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
তিনি বলেন, নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত যত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাতে আমরা খুশি। বাংলাদেশ কর্তৃপক্ষের নেয়া ব্যবস্থায় আমরা স্বস্তিতে রয়েছি।





