ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাত ধাপ পিছিয়েছে বাংলাদেশ। গত এক মাসের পারফরম্য্যান্সের ভিত্তিতে বৃহস্পতিবার এ র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে।
গত মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১৬৩তম স্থানে ছিল বাংলাদেশ। বর্তমানে ৮৭ পয়েন্ট নিয়ে ১৭০তম স্থানে আছে লাল-সবুজের দল।
এ র্যাঙ্কিংয়ে প্রথম দিকের দলগুলোর মধ্যে তেমন কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে থাকা জার্মানির পরে আছে আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, কলম্বিয়া, বেলজিয়াম, উরুগুয়ে। সাত নম্বরে থাকা ব্রাজিলও আগের স্থানেই আছে। তবে আট নম্বরে থাকা স্পেন এক ধাপ উন্নতিতে যৌথভাবে ব্রাজিলের সঙ্গে সাত নম্বরে রয়েছে।
স্থান পরিবর্তন না করেই নবম ও দশম স্থানে আছে সুইজারল্যান্ড ও ফ্রান্স।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





