শ্রীলঙ্কার বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার করা বিশাল স্কোরের সামনে বাংলাদেশের এখন টিকে থাকার লড়াই। কিন্তু চতুর্থ দিনের শেষ বেলায় ৩টি উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে গেছে স্বাগতিক দল।
চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর এখন ৩ উইকেটে ৮১ রান। এখনো শ্রীলঙ্কার চেয়ে ১১৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। এখন মুমিনুল হক ১৮ রানে ক্রিজে রয়েছেন।
দ্বিতীয় ইনিংসে বিদায় নিয়েছেন ইমরুল কায়েস ১৯, তামিম ইকবাল ৪১ এবং মুশফিকুর রহীম ২ রানে ক্রিজে রয়েছেন।
শ্রীলঙ্কার লিড ২০০ রানের
বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৯ উইকেটে ৭১৩ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে সফরকারী শ্রীলঙ্কা। ফলে প্রথম ইনিংসে ২০০ রানের লিড পেল লঙ্কানরা। প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে বাংলাদেশ করেছিল ৫১৩ রান। বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। তবে চট্টগ্রামের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড এটি।
ওপেনার কুশল মেন্ডিস ১৯৬, ধনানঞ্জয়া ডি সিলভা ১৭৩, রোশন সিলভা ১০৯, দিনেশ চান্ডিমাল ৮৭, উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা ৬২, দিলরুয়ান পেরেরা ৩২, রঙ্গনা হেরাথ ২৪, সুরাঙ্গা লাকমল ৯, লাহিরু কুমারা অপরাজিত ২ ও দিমুথ করুনারত্নে শূন্য রান করেন। ইনিংস ঘোষণা করায় ব্যাট হাতে নামতে পারেননি লক্ষণ সান্দাকান।
বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৪টি, মেহেদি হাসান মিরাজ ৩টি ও মোস্তাফিজুর রহমান-সানজামুল ইসলাম ১টি করে উইকেট নেন।
এমআর





