দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও গোলরক্ষক সেনজো মিয়িওয়া দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।
জোহানেসবার্গের দক্ষিণে ভসলুরাসে সেনজোর বান্ধবীর বাড়িতে হামলার ঘটনাটি ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানায়।
দক্ষিণ আফ্রিকার হয়ে আফ্রিকা নেশনস কাপের বাছাইপর্বে দলকে নেতৃত্ব দেন ২৭ বছর বয়সী সেনজো।২০০৫ সালে জাতীয় দলের হয়ে খেলা শুরু করেন এবং ২০১৪ সালে অধিনায়কের দায়িত্ব গ্রহন করেন সেনজো।
শনিবার ঘরোয়া ফুটবলে ওরল্যান্ডো পাইরেটসের হয়ে শেষ ম্যাচ খেলেন তিনি। ওই ম্যাচে আয়াক্স কেপ টাউনকে ৪-১ গোলে হারিয়ে আফ্রিকান লিগ কাপের সেমি-ফাইনালে ওঠে তার দল।
দক্ষিণ আফ্রিকার পুলিশ কর্মকর্তা সোলোমন মেকগেল বলেন, রোববার স্থানীয় সময় রাত আটটায় দুই জন বাড়িতে ঢুকে সেনজোকে গুলি করে। তৃতীয় আরেক জন বাইরে দাঁড়িয়ে ছিল। গুলিবিদ্ধ সেনজোকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খুনিদের সম্পর্কে তথ্য পাওয়ার জন্য প্রায় ১৪ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।
ইআর





