ব্রাজিল বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ আলেজান্দ্রো স্যাবেলা। বিশ্বকাপে এই দলকে নেতৃত্ব দিবেন চারবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি।
কিন্তু ঘোষিত এই দলে জায়গা পাননি গত বিশ্বকাপে দলের অন্যতম ভরসা কার্লোস তেভেজ। তবে জায়গা পেয়েছেন ফ্রাঙ্কো দি সান্তো, রদ্রিগো পালাসিও এবং হোসে সোসা।
গ্রুপ পর্বে নাইজেরিয়া, বসনিয়া-হার্জেগোভিনা ও ইরানের সঙ্গে লড়বে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
৩০ সদ্যসের আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: সার্জিও রোমেরো (সাম্পদোরিয়া), মারিয়ানো আন্দুজার (কাতানিয়া) ও অগাস্তিন ওরিয়ন (বোকা জুনিয়রস)।
ডিফেন্ডার: এজিকুয়েল গ্যারে (বেনফিকা), ফেদেরিকো ফারনান্দেজ (নাপোলি), পাবলো জেবালেতা (ম্যানচেস্টার সিটি), মার্কোস রোজো (স্পোর্টিং লিসবন), হোসে বাসান্তা (মোন্টেরে), হুগো কাম্পাগরো (ইন্টারন্যাজোনাল), নিকোলাস ওতামন্দি (অ্যাটলেটিকো মিনেইরো), মার্টিন ডেমিচালিস (ম্যানচেস্টার সিটি), গ্যাব্রিয়েল মার্কাডো (রিভার প্লেট) ও লিসান্দ্রো লোপেজ (গেটাফে)।
মিডফিল্ডার: জাভিয়ের মাসচারানো (বার্সেলোনা), ফারনান্দো গ্যাগো (বোকা জুনিয়ারস), লুকাস বিগলিয়া (লাজিও), এভার ব্যানেগা (নিউওয়েল ওল্ড বয়েস), অ্যাঞ্জেল ডি মারিয়া (রিয়াল মাদ্রিদ), ম্যাক্সি রুদ্রিগেজ (নিউওয়েল ওল্ড বয়েস), রিকার্ডো আলভারেজ (ইন্টার), আগুসতো ফারনান্দেজ (সেল্টা ভিগো), এনজো পেরেজ (বেনফিকা), হোসে সোসা (অ্যাটলেটিকো মাদ্রিদ) ও ফাবিয়ান রিনাউদো (কাতানিয়া)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিয়ো আগুয়েরা (ম্যানচেস্টার সিটি), গঞ্জালো হিগুয়েন (নাপোলি), ইজিকুইল লেভেজ্জি (পিএসজি), রদ্রিগো পালাসিও (ইন্টারন্যাজোনাল) এবং ফ্রাঙ্কো দি সান্তো (ওয়েন্ডার ব্রিমেন)।
ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি) //জেডআই





