দক্ষিণ আফ্রিকা দল অনেক শক্তিশালী দল হলেও শেষ সিরিজগুলোর মতো আত্মবিশ্বাসী হয়ে খেলার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার আগের দিন শনিবার সাংবাদিকদেরকে এমন কথা বলেন মাশরাফি।

টাইগার অধিনায়ক মাশরাফি বলেছেন, ‘গেল কয়েকটি সিরিজে আমরা দারুণ খেলেছি। দলের সবাই ভালো পারফর্ম করেছে। এসব অভিজ্ঞতা আমাদের সহযোগিতা করবে। যেভাবে শেষ কয়েক’টি সিরিজে খেলেছি এভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলতে চাই। ভালো খেলার আত্মবিশ্বাস ধরে রেখেই খেলতে নামব আমরা।’

তবে এই সিরিজে কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে বাংলাদেশকে। কারন দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল বলে জানালেন মাশরাফি, ‘প্রতিপক্ষের শক্তি সর্ম্পকে আমরা সবাই জানি। দক্ষিণ আফ্রিকার প্রতিটা বিভাগ বেশ শক্তিশালী। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই শতভাগ পারদর্শী তারা। তাদের এমনও খেলোয়াড় রয়েছে, যারা একাই ম্যাচ ঘুড়িয়ে দিতে পারে। তবে আমি মনে করি, আমরা যেহেতু দল হিসেবে খেলতে নামবো সেজন্য আমাদের শক্তি সর্ম্পকেও আমাদের চিন্তা করতে হবে। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’

জেডআই