নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে অন্যতম দুই শিরোপা প্রত্যাশীর লড়াইয়ে মোহামেডানের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
এই জয়ে ধানমন্ডি ক্লাবটি ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে অবস্থান আরো শক্তিশালী হল। সমান ম্যাচ নিয়ে সাদাকালো জার্সিধারীরা জামাল থেকে ১১ পয়েন্ট পিছিয়ে রইল।
ম্যাচের শুরু থেকেই মোহামেডানের উপর আক্রমণ করতে থাকে শেখ জামাল। কিন্তু গোলের সহজ সুযোগ তৈরী করতে পারলেও তা থেকে ব্যবধান গড়তে পারছিল না। ম্যাচের ১২ মিনিটে মোহামেডানের কেষ্ট কুমার থ্রু পাস সনি নর্দে বল নিয়ে মাঝমাঠ থেকে বক্সের সামনে থেকে পোষ্টে শট নিলে মোহামেডান কিপার পরাস্ত হয়। ১-০ গোলের লিড নেয় শেখ জামাল।
২২ মিনিটে জামালের আবারো আক্রমণ। সনি নর্দে বামপাশ থেকে বল বাড়ালে এমেকা বল জালে জড়ালে ২-০ গোলে এগিয়ে যায় ধানমন্ডির ক্লাবটি।
দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে মোহামেডানের বক্সের বামপাশ থেকে সনি নর্দের পাস থেকে এমেকা বল জালে পাঠালে ৩-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে যায়। খেলায় আর কোনো গোল না হওয়ায় বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।
ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
মোহামেডানের বিপক্ষে বড় জয় শেখ জামালের
নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে অন্যতম দুই শিরোপা প্রত্যাশীর লড়াইয়ে মোহামেডানের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।





