টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও ভারত। এতে শুরুতে ব্যাট করতে নামা ভারত দলীয় ৪ রানেই প্রথম উইকেট হারায়। তবে কোহলি ও রোহিত শর্মার ব্যাটে এগিয়ে চলছে তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে আছেন রোহিত (২৯) ও কোহলি (৩১)।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন লংকান দলনেতা লাসিথ মালিঙ্গা।