স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সভাপদি পদের নির্বাচন আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে বলে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে।

নির্বাচিত বোর্ড তাদের নিজ নিজ পদ থেকে সরে দাঁড়ানোর পরপরই ক্লাবের পরিচালনা কমিশনের প্রধান র‌্যামন এ্যাডেল নির্বাচনের ঘোষণা দেন।

আগামী ৪ জুলাইয়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের তাদের নাম প্রস্তাবের জন্য ডেডলাইন বেঁধে দেয়া হয়েছে। ২৭ জুন থেকে এই প্রক্রিয়া শুরু হবে বলে ক্লাবের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে। সব প্রার্থীকে ক্লাবের ইলেকটোলার বোর্ডের কাছে তাদের প্রার্থীতা সংশ্লিষ্ট সবকিছু প্রদান করতে হবে।

৮ জুলাই ইলেকটোরাল বোর্ড চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। যদি একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয় তবে নির্বাচন অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরেই নির্বাচন ক্যাম্পেইন করা যাবে যা ১৬ জুলাই মধ্যরাত পর্যন্ত চলবে। ১৮ জুলাই স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

জেডআই