চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
১২৪ বলে শতক পূর্ণ করেন তিনি। এর মধ্যে ১১টি ৪ ও ১টি ৬ এর মার। তামিমের দুরন্ত এই শতকে ভর করে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে টাইগাররা।
বাংলাদেশের স্কোর: ৪০ ওভারে ২২৩/২। তামিম ইকবাল ১০৬, মুশফিকুর রহিম ৬৩।
আউট: সৌম্য সরকার ২৮, ইমরুল কায়েস ১৯।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসনে, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান. রুবেল হোসেন।
ইংল্যান্ড দল: এ্যালেক্স হেলস, জেসন রয়, জো রুট. ইয়োইন মরগান, বেন স্টোকস, জস বাটলার মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লানকেট, মার্ক উড, জ্যাক বল।
এমবি





