বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশের গ্রুপে থাকা শ্রীলঙ্কা ও মালয়েশিয়া লড়াই করছে। প্রথমার্ধের খেলার ৩০ মিনিট পার হলেও এখন পযর্ন্ত কোনো দল গোল করতে পারেনি।

মালয়েশিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। সব দিক থেকেই মালয়েশিয়া এগিয়ে থাকলেও গোল ব্যবধানে এখনও এগিয়ে যেতে পারেনি।

নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল স্বাগতিক বাংলাদেশ। তাই এই ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা, শ্রীলঙ্কার বিপক্ষে মালয়েশিয়া যাতে বড় ব্যবধানে জয় পায়। তাহলে ২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের জয়-পরাজয়ের হিসাবটা স্বাগতিকদের অনুকূলে থাকবে।

জেডআই